দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

গোবিন্দপাড়ার উন্নয়নে প্রয়োজনীয় সব কাজ করার আশ্বাস এমপি ডা. আব্দুল বারীর

গোবিন্দপাড়ার উন্নয়নে প্রয়োজনীয় সব কাজ করার আশ্বাস এমপি ডা. আব্দুল বারীর

রাজশাহীর বাগমারা উপজেলার ১ নম্বর গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। এ সময় তিনি গোবিন্দপাড়া ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের কাজ করার আশ্বাস দেন।

মঙ্গলবার বিকেলে গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এমপি ডা. আব্দুল বারী সরদার। পরে পারদামনাস মসজিদ চত্বরে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

মতবিনিময় সভায় ডা. আব্দুল বারী সরদার বলেন, গোবিন্দপাড়া ইউনিয়নের মানুষের উন্নয়নে প্রয়োজনীয় কাজ পর্যায়ক্রমে করা হবে। এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়নের কোনো এলাকা যেন উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে, সেদিকে নজর দেওয়া হবে।

তিনি বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। গোবিন্দপাড়ার যেসব এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন, সেসব বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের উন্নয়ন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণদের খেলাধুলার সুযোগ তৈরিতেও উদ্যোগ নেওয়া হবে।

এমপি আরও বলেন, গোবিন্দপাড়াবাসীর প্রয়োজন ও এলাকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উন্নয়নের সুফল ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির বাবুল হুসাইন, নায়েবে আমির ইব্রাহীম হোসেন, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ডা. আলমগীর হোসেন, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুর রশিদ ও সেক্রেটারি দেলোয়ার হোসেন।

এ সময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com